টংগীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মহান স্বাধীনতার সূচনালগ্নে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার শিকার শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল ও বেদনাবিধুর দিন। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃত।
বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিও পুনর্ব্যক্ত করেন
© All rights reserved © 2022
Leave a Reply