1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন - dailyjanatarshakti
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক | হোসেনপুর

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলাসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ আমিনুল হক মাখন মৃধা

​তিনি হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:”দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল স্তরের মানুষ ও মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।”তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত করাই হোক এবারের ঈদের মূল লক্ষ্য। তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।শুভেচ্ছান্তে,মোঃ আমিনুল হক মাখন মৃধাসাবেক ভারপ্রাপ্ত সভাপতি, হোসেনপুর উপজেলা যুবদল

ওসাবেক বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান, জিনারী ইউনিয়ন পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি