1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী সাফায়াতুল হাসান সম্রাট - dailyjanatarshakti
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী সাফায়াতুল হাসান সম্রাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

​নিজস্ব প্রতিবেদক | হোসেনপুর, কিশোরগঞ্জ
​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাফায়াতুল হাসান সম্রাট।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতা। এই ঈদ যেন হোসেনপুর পৌরবাসীর জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
​তিনি আরও বলেন, পৌর এলাকার উন্নয়ন এবং জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই কামনা করি।  তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের  দলের আদর্শের প্রতি সংহতি প্রকাশ করেন। হোসেনপুর পৌরবাসীর পক্ষ থেকে এই শুভেচ্ছা প্রচার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি