নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির এক অনুপম শিক্ষা। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। আপনাদের সবার প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।”
উল্লেখ্য, জাসাস নেতা আমিনুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলার তৃণমূল পর্যায়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। ঈদের এই খুশির দিনে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply