নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসবের দিনে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক—এটাই আমাদের কাম্য। তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সকলকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলার আপামর জনসাধারণের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ‘ঈদ মোবারক’ জানান।
© All rights reserved © 2022
Leave a Reply