1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ। - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

 

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে প্রতি বছরের ন্যায় এ বছর ও নারায়ণ ডহর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। স্থানীয় “নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠন”একতাই শক্তি সততাই আমাদের মূলনীতি সংগঠনের এই প্রতিবাদ্যকে সামনে রেখে -এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ১৩২ জন সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতি বছরের মতও এ বছরেও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে চাল, ডাল, তেল সেমাই পেঁয়াজ চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – সংগঠনের সভাপতি মো: বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রুবেল, প্রচার সম্পাদক দিদারুল আলম সুমন,কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, উপদেষ্টা হুমায়ুন কবির, খাইরুল ইসলাম, মোঃ রুবেল মিয়া সৌদি প্রবাসী প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংগঠনের সদস্যসহ এলাকার অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। তারা বলেন, এমন মানবিক সংগঠনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি