নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
শহীদ জিয়া স্মৃতি সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার ৫৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসেনপুরের কৃতি সন্তান আবদুল কাইয়ুম।
সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: মিরাজ শিকদার এবং সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান আগামী ৩ মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন এই কমিটিতে স্থান পাওয়ায় হোসেনপুর এলাকার নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা আব্দুল কাইয়ুমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সংগঠনের আদর্শ রক্ষায় এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা শাখার এই আহ্বায়ক কমিটিতে জেলার বিভিন্ন উপজেলার ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
© All rights reserved © 2022
Leave a Reply