1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইয়াসের খান চৌধুরী - dailyjanatarshakti
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নান্দাইলবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইয়াসের খান চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল (ময়মনসিংহ): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় নান্দাইল উপজেলাবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং সাবেক প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)

​বর্তমানে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালনরত এই নেতা এক ঈদ বার্তায় বলেন, “ঈদ বয়ে আনুক নতুন জীবন, দুঃখ না হয়ে সুখই হোক আমাদের জীবনের সাথী।” দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসা এই ঈদ যেন সবার জীবনে অনাবিল প্রশান্তি নিয়ে আসে, তিনি সেই কামনা করেন।

​শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, সাম্য ও সম্প্রীতির এই উৎসবে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। নান্দাইল উপজেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​বার্তার শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারো ‘ঈদ মোবারক’ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি