1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌরবাসীর প্রতি মনসুরুল হক রবিনের ঈদ শুভেচ্ছা - dailyjanatarshakti
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

হোসেনপুর পৌরবাসীর প্রতি মনসুরুল হক রবিনের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর পৌর এলাকার সর্বস্তরের নাগরিক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনসুরুল হক রবিন

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।”

​তিনি আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আধুনিক নগরায়ন কার্যক্রম গতিশীল করতে পৌর নাগরিকদের আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পৌর শহর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

​বিএনপির এই নেতা আরও বলেন, হোসেনপুর পৌর বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে জানাই ‘ঈদ মোবারক’। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এই দোয়াই করি।

​শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি