1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাইকগাছায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট: থানায় অভিযোগ - dailyjanatarshakti
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পাইকগাছায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট: থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

এফ, এম বদিউজ্জামান।। পাইকগাছায় বসতবাড়ির তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমতলা এলাকায় মৃত সাইদুর রহমান সানার বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজীব বিশ্বাস (রকি) পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাজীব বিশ্বাসের দুই শ্যালিকা ঢাকা ও বেনাপোল থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আলমতলায় তাদের পৈতৃক বাড়িতে বেড়াতে আসেন। ১৮ মার্চ রাতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।
পরে ঘরের ভেতরে থাকা বাক্স ভেঙে নগদ ৭৮ হাজার টাকা এবং আনুমানিক ৬ থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চোরচক্র। ভুক্তভোগী রাজীব বিশ্বাস জানান, ১৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ১৯ মার্চ সকাল ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি