নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ) —
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: শওকত হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: শওকত হোসেন বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
তিনি আরও বলেন, “জনসেবা ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যার মনোবল আছে, জনপ্রতিনিধি হওয়ার অধিকার কেবল তারই। সেই লক্ষ্য নিয়ে আমি হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply