নিজস্ব প্রতিবেদক, ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
সম্প্রতি রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাননীয় মন্ত্রী। এসময় তারা কিশোরগঞ্জ জেলার উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে স্থানীয় সরকার ও জেলা পরিষদের সমন্বয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
মাননীয় মন্ত্রী আরিফুল ইসলাম বলেন, “কিশোরগঞ্জের উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিপি সোহেলের মতো একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব জেলা পরিষদের দায়িত্ব পাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”
সাক্ষাৎ শেষে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, “মাননীয় মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা জোগাবে। কিশোরগঞ্জ জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাক্ষাৎ শেষে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জেলার সামগ্রিক মঙ্গল কামনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply