1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

হোসেনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০ Time View

 

​মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

​উক্ত মাহফিলে ভার্চুয়ালী ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ-এর প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফয়সাল সালাম (সাগর)।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল আলম। এছাড়াও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বকর ছিদ্দিক বাক্কার, এবিএম মোস্তাফিজুর রহমান টুটুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৈয়দউজ্জামান পিন্টু এবং মোঃ কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখা, সদস্য মোঃ আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন উজ্জ্বল মিয়া, রাকিব ও লুৎফর।

​ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওঃ আব্দুর রহমান। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি