1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম উপজেলার টানপাড়া এলাকার মৃত মো. আবদুস জব্বারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন এবং চার কন্যাসন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গড়মাছুয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন আবদুস সালাম। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুস সালামের মৃত্যু হয়েছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চার মেয়ের বাবার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি