1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুমদী ইউনিয়নে ইসলামী আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjanatarshakti
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পুমদী ইউনিয়নে ইসলামী আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পুমদী ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা কারিমুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পুমদী ইউনিয়ন শাখার সভাপতি ও পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদির কাজল।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পুমদী ইউনিয়ন শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি