নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং: ৫২৯৬) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩শে রমজান (১৩ মার্চ, ২০২৬), শুক্রবার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এস. এম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও নিবেদনে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আল-আমিন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply