সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরএলাকা ও পুমদি ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোহসী-মাসনাদ। এ সময় উপজেলার পুমদী ইউনিয়নের পাইপুডা বিল এলাকায় অবৈধভাবে মাটি ব্যবসা পরিচালনার অপরাধে মো.বাচ্চু মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া মাটি কাটা ও ব্যবসা পরিচালনার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাস্ট মোহসী-মাসনাদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
© All rights reserved © 2022
Leave a Reply