1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ - dailyjanatarshakti
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

হোসেনপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মোঃ মাখন মিয়া  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নে ৭ হাজার ৪৪৪ জন উপকারভোগীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৪ দশমিক ৪৪ মেট্রিক টন চাল। জিনারী ইউনিয়নে ৪ হাজার ৬৮১ জনের জন্য ৪৬ দশমিক ৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া সিদলা ইউনিয়নে ৬ হাজার ৩৪৭ জন উপকারভোগীর জন্য ৬৩ দশমিক ৪৭ মেট্রিক টন চাল, আড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪৭ জনের জন্য ২০ দশমিক ৪৭ মেট্রিক টন চাল এবং শাহেদল ইউনিয়নে ৩ হাজার ৭৬৭ জনের জন্য ৩৭ দশমিক ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পুমদী ইউনিয়নে ৫ হাজার ৯৫৪ জন উপকারভোগীর জন্য ৫৯ দশমিক ৫৪ মেট্রিক টন চাল এবং হোসেনপুর পৌরসভায় ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০ দশমিক ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা মাপে কম দেওয়ার ঘটনা সহ্য করা হবে না। প্রতিটি কার্ডধারী হতদরিদ্র মানুষ সঠিকভাবে ১০ কেজি করে চাল পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে যাতে উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পায়, সেজন্য সরকারের এই সহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি