1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

হোসেনপুরে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

হোসেনপুরে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা
‎সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ফুয়েলিং স্টেশনসমূহে মজুদ পরীক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল বিক্রি করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎জানা গেছে, এদিন অভিযানকালে উপজেলার বিভিন্ন ফুয়েলিং স্টেশন পরিদর্শন করে তেলের মজুদ ও বিক্রয় পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় নিয়ম-নীতি মেনে তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানের এক পর্যায়ে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে এক রেন্ট-এ-কার গাড়ির চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদ বলেন,খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে ফুয়েলিং স্টেশনসমূহে নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি