1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কঠোর সতর্কবার্তা: মাদকের ঠাঁই নেই কিশোরগঞ্জ হোসন পুর১ আসনে! - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কঠোর সতর্কবার্তা: মাদকের ঠাঁই নেই কিশোরগঞ্জ হোসন পুর১ আসনে!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

মোহাম্মদ রবিউল আউয়াল প্রতিনিধি  কঠোর সতর্কবার্তা: মাদকের ঠাঁই নেই কিশোরগঞ্জ-১ আসনে!কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এলাকার সকল মাদক ডিলার, ব্যবসায়ী এবং সেবনকারীদের প্রতি বিশেষ ঘোষণাএই মাটি বীর সন্তানদের মাটি, এই মাটি সুস্থ ও সুন্দর চেতনার মানুষের মাটি। এখানে মাদকের মতো মরণব্যাধি ছড়িয়ে দিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার চেষ্টা আর বরদাশত করা হবে না।মাদক শুধু একজন মানুষকে শেষ করে না, বরং একটি পরিবারকে নিঃস্ব করে দেয় এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিশোরগঞ্জ-১ আসনের শান্তি, নিরাপত্তা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।​মাদকের সাথে সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন। মনে রাখবেন, সমাজ ও আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলো।

​আসুন, আমরা সবাই এক হই!একটি সুন্দর, নিরাপদ এবং মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনার চারপাশের মাদক ব্যবসা বা সেবনের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। আমাদের নতুন প্রজন্মকে একটি সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে আজই মাদককে ‘না’ বলুন।মাজহারুল ইসলাম, সংসদ সদস্য
​ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর)
মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি