1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - dailyjanatarshakti
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মিজানুর রহমান আজাদ  প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ ) রাতে কুলিয়ারচর থানাধীন মুজরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি টিম রাত প্রায় ১০টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া এলাকার একটি কালভার্টের ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে কৌশলে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটক আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ইয়াবার সংখ্যা ৫২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি