এনামুল হক হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জামাইল ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি কিশোরগঞ্জ ১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনের ধানের শীষের নির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির তিনবারের নির্বাচিত সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এমপি উপস্থিত সহ¯্রাধিক জনতার সাথে কুশল বিনিময় ও এলাকার রাস্তা পাকা করন ও সার্বিক উন্নয়নে জনগনের প্রত্যাশা পূরনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা যুবদলের সভপতি খসরুজ্জামান জিএস শরীফ ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার সহ উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, ফরিদ আহমেদ, এস,এম মাহবুবুর রহমান, এ আই খান শিবলু, মোস্তাফিজুর রহমান টুটুল, রিপন মাস্টার, কামরুল খান, সেলিম মাহবুব সবুজ, রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রবিউল আলম রবিন, ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল, সিনিয়র সহসভাপতি নবী হোসেন, সাধারন সম্পাদক মহসিন সিরাজী ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। ইফতার পূর্ব মুর্হুতে বেগম খাদেলা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply