1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - dailyjanatarshakti
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

 

 

জেলা প্রতিনিধি মিজানুর রহমান ” কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কিশোরগঞ্জ জেলার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: শরিফুল আলম এমপি কিশোরগঞ্জ -৬ আসন বানিজ্য মন্ত্রনালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রনালয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব মাজাহারুল ইসলাম এমপি কিশোরগঞ্জ -১ আসন, জনাব এ্যাডভোকেট মো: জালাল উদ্দীন এমপি কিশোরগঞ্জ -২ আসন, মো: ফজলুর রহমান এমপি কিশোরগঞ্জ -৪ আসন, জনাব শেখ মুজিবুর রহমান এমপি কিশোরগঞ্জ -৫ আসন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ।

এসময় মাননীয় প্রতিমন্ত্রী সকলের সাথে কিশোরগঞ্জের জেলার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।
অতঃপর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কিশোরগঞ্জ জেলার প্রেস ক্লাব পরিদর্শন করেন, বাজার মনিটরিং করেন ও মাননীয় সরকার প্রধানের দেওয়া ফ্যামিলি কার্ড এর অন্তর্ভুক্ত সামগ্রী অসহায় জনসাধারণের মধ্যে বিতরণ করেন এবং র‍্যাব -১৪ পরিদর্শন করেন।

সফরসূচি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: শরিফুল আলম মহোদয়ের কিশোরগঞ্জ জেলায় আগমন উপলক্ষে জেলার সার্কিট হাউজে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরিশেষে, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রতিমন্ত্রী মহোদয়কে বিদায় জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি