পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণে হোসেনপুরে মোবাইল কোর্ট অভিযান
প্রতিনিধি রবিউল আওয়াল পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে হোসেনপুর পৌর এলাকার মধ্য বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, মজুত পরিস্থিতি এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে অবৈধ ও অননুমোদিত পণ্য সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহসী মাসনাদ মহোদয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2022
Leave a Reply