1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের নরসুন্দা নদী অবৈধভাবে দখলের পাঁয়তারা; এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি - dailyjanatarshakti
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নরসুন্দা নদী অবৈধভাবে দখলের পাঁয়তারা; এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

কিশোরগঞ্জের নরসুন্দা নদী অবৈধভাবে দখলের পাঁয়তারা; এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

রবিউল আওয়াল  (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার শহর দিয়ে বয়ে যাওয়া সুপ্রাচীন নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম দুই দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই অবৈধ স্থাপনা অপসারণ করা না হলে প্রশাসনের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নরসুন্দা নদীর মধ্যবর্তী জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি।

স্থানীয় সূত্জারে করে যায়, কিশোরগঞ্জ শহরের একটি অংশে নরসুন্দা নদী দখল করে বাউন্ডারি নির্মাণ করছেন হুমায়ুন কবির ও মকবুল মিয়া নামে দুই ব্যক্তি। এ সংক্রান্ত একটি ছবি সাম্সাপ্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে জেলা জুড়ে সমালোচনা শুরু হয়।
পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

ঘটনাস্থল পরিদর্শনের সময় এমপি বলেন, নরসুন্দা শুধু একটি নদী নয়, এটি কিশোরগঞ্জবাসীর আবেগ, ইতিহাস ও অর্থনীতির একটি বৃহৎ অংশ। অবৈধভাবে এই নদী দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও অস্তিত্ব রক্ষায় শীঘ্রই সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি দ্রুত নদী খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হবে। দখলমুক্ত করার পাশাপাশি নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বর্তমানে নরসুন্দা নদী অবৈধ দখল, ময়লা-আবর্জনা এবং কচুরিপানার কারণে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
তিনি নদীপাড়ের মানুষের প্রতি সচেতনতা ও দখল রোধে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিঞা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি