1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নিত্যপণ্যে ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। - dailyjanatarshakti
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

হোসেনপুরে নিত্যপণ্যে ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

সঞ্জিত চন্দ্র শীল
নিজস্ব প্রতিবেদক, :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ এর নেতৃত্বে
নতুন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল ও অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিভিন্ন দোকান তদারকি করা হয়। এসময় ফুডগ্রেড কালারের নামে টেক্সটাইল গ্রেড রঙ ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সংরক্ষিত রঙ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে যেন কোনো ধরনের ভেজাল, অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম না ঘটে সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি