1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

কিশোরগঞ্জে শ্রমিক অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নে অবৈধভাবে ড্রাম ট্রাক ও লড়ি দিয়ে মাটি পরিবহনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নূরুল হক (৩৮) এর ওপর সশস্ত্র হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালটিয়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এডভোকেট আবুল হাসেম এন্ড ফ্রেন্ডস কিন্ডারগার্টেন সংলগ্ন সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ড্রাম ট্রাকযোগে মাটি ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি সরকারি রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। এ অবস্থায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নূরুল হক অবৈধ মাটি পরিবহনে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে সুজন মিয়ার নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল ও অটোরিকশাযোগে ৭০-৮০ জনের একটি সশস্ত্র দল লোহার রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করা হলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। পরে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত নূরুল হক বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি