1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। - dailyjanatarshakti
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

প্রতিনিধি এনামুল হক  ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সারাদেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগের সাংবাদিকরা কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় অংশ গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে নবনিযুক্ত সভাপতি ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার সঙ্গে জড়িত সংবাদকর্মীরা জীবন বাজি রেখে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সাংবাদিক আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় জীবন যাপন করছেন। তাদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।”

তিনি আরও বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আমি সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করছি।” নান্দাইল উপজেলার কৃতি সন্তান ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্বাচিত হওয়ায় নান্দাইল প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি