দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা তাঁতীদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী-২০২৬ সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা তাঁতীদলের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আক্তার, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মনজুর মোর্শেদ সুমন , ,জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি সভাপতি কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ আমজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মোঃ হিরা আহমেদ, সহ-সভাপতি মোঃ হাসান আলী, মোঃ রাজিকুল ইসলাম, সাইমুন সুমন,শাহিন মিন্নাত খান, সাধারন সম্পাদক মেহেদি হাসান শরিফ, সহ-সাধারন সম্পাদক মোঃ পুতুল, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল আল হাসান, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
শেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয।
© All rights reserved © 2022
Leave a Reply