1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পবিত্র রমজান মাস মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। - dailyjanatarshakti
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হোসেনপুরে পবিত্র রমজান মাস মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজান মাস মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হোসেনপুর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফল, চাল, মাংস ও মসলা দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং হোসেনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি