1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - dailyjanatarshakti
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

হোসেনপুরে মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় কিশোরগঞ্জের হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর নেতৃবৃন্দ।

​শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন হোসেন পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ  হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। একুশের চেতনাকে বুকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

​শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি