1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
একুশের প্রথম প্রহরে হোসেনপুরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন - dailyjanatarshakti
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

একুশের প্রথম প্রহরে হোসেনপুরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

একুশের প্রথম প্রহরে হোসেনপুরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

​একুশের প্রথম প্রহরে হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জুলাই আন্দোলনের বীর যোদ্ধা শওকত হোসেনের নেতৃত্বে সকল অঙ্গ সহযোগী    সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

​শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শওকত হোসেন বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনের বীজ বপন করেছিল। আজ আমরা সেই সকল বীর শহীদদের স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি।”

​এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি