বিশ্বাস প্রতিনিধি মোঃ উজ্জল মিয়া | ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করেছে সরকার। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী যতদিন তাদের এই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply