1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপত্বিতে এ সময় উপস্থিত ছি়লেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ,অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা,শাহেদল ইউপি চেয়ানম্যান ফিরোজ উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে হোসেন পুর উপজেলা শাখা সভাপতি এসকে শাহীন নবাব  হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, দিনকাল উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বজুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া, তাতী দল এর উপজেলা আহ্বায়ক শামসুল আলম পারভেজ, জুলাই যোদ্ধা মোঃ সুজন মিয়া প্রমূখ।

এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও চেতনাকে জাগ্রত রাখার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি