1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলাম মাজহারকে হোসেনপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা - dailyjanatarshakti
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলাম মাজহারকে হোসেনপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলাম মাজহারকে হোসেনপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

​সম্প্রতি হোসেনপুর পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস-এর নেতৃত্বে একদল নেতাকর্মী সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

​শুভেচ্ছা বিনিময়কালে পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস বলেন, “মাজহারুল ইসলাম মাজহার ভাই আমাদের অভিভাবক। তার নেতৃত্বে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এলাকার উন্নয়ন এবং ছাত্র রাজনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”

​সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার এ সময় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে ও সুশৃঙ্খল রাজনীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে পৌর ছাত্রদল ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংসদ সদস্যকে উষ্ণ অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি