নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ) | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাজাহারুল ইসলাম ভাইয়ের সমর্থনে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সভায় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত হোসেন।
বক্তব্যকালে শওকত হোসেন বলেন:
”জুলাইয়ের বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। সেই একই চেতনায় আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি মাজাহার ভাইকে বিজয়ী করতে। হোসেনপুরের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
পথসভা শেষে একটি বিশাল মিছিল সিদলা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply