প্রতিনিধি মোঃ আল আজাহার
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ভৈরব থানা এলাকায় ৪৮ বোতল বিদেশি মদ ও ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অদ্য ০৬-০৯-২০২৩ খ্রি. ০৫.১৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ নাটাল মোড় ফেরিঘাট রোড সংলগ্ন অটো ইলেকট্রনিক ওয়াকশপের সামনে ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। হাবিবুর রহমান (২০), পিতা- মো. রোছমত আলী, সাং- গাজীপুর, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর, ২। মো. জহির মিয়া (২৮), পিতা- মৃত অলি মিয়া, সাং- বদুলিয়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ৩। মো. বাদল মিয়া (২৮), পিতা- মৃত ইব্রাহিম মিয়া, সাং- পূর্ব সাহেব নগর, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জদের গ্রেফতার করে এবং বিবাদীদের হেফাজতে থাকা সর্বমোট ৪৮ (আটচল্লিশ) বোতল বিদেশি মদ ও ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে ০৫.৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply