1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নৌকাকে হারিয়ে বাসাইলের পৌর মেয়র গামছার টিপু - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নৌকাকে হারিয়ে বাসাইলের পৌর মেয়র গামছার টিপু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৬২ Time View

প্রতিনিধি আজাহারুল :টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপি’র বহিস্কৃত সভাপতি এনামুল করিম মিঞা (অটল) পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।

বুধবার সন্ধ্যায় পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান উপজেলা হলরুম ফলাফল ঘোষণা করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রথম বারের মতো ইভিএমে ভোট হওয়াতে ভোটাটারদের কোন অভিজ্ঞতা না থাকার কারণে অনেক কেন্দ্রে ধীর গতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি