1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী বিএনপি নেতা মো. ওসমান গনি ভূঁইয়া গেণু - dailyjanatarshakti
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী বিএনপি নেতা মো. ওসমান গনি ভূঁইয়া গেণু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
Oplus_131072

নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে আছেন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী বিএনপি নেতা মো. ওসমান গনি ভূঁইয়া গেণু
​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সৎ, নিষ্ঠাবান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী নেতা, সাবেক চেয়ারম্যান জনাব মো. ওসমান গনি ভূঁইয়া গেণু।
​তিনি ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের একজন অত্যন্ত সাদামাঠা ও সহজ-সরল মনের মানুষ হিসেবে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। সাধারণ মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে তিনি নিবেদিতপ্রাণ হয়ে পাশে থেকেছেন এবং নিজেকে একজন জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
​আসন্ন নির্বাচনে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিনি। ইউনিয়নবাসীকে সাথে নিয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, তবে ইনশাআল্লাহ জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তর করব।”
​এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে তিনি একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেছেন
​জনগণের পাশে থেকে সেবা: এলাকার প্রতিটি মানুষের সুখে ও দুঃখে সবসময় তাঁদের পাশে থাকবেন এবং জনগণের যেকোনো প্রয়োজনে ছায়ার মতো কাজ করবেন​যুব সমাজ উন্নয়ন: যুবসমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে তাদের খেলাধুলা, শিক্ষা ও বিভিন্নমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবেন এবং এগিয়ে নিয়ে যাবেন।
​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: এলাকার স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন​যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ ও উন্নত করতে রাস্তাঘাট সংস্কার, কালভার্ট ও প্রয়োজনীয় সেতু নির্মাণের নানামুখী উদ্যোগ গ্রহণ করবেন​কৃষকদের সহায়তা: কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং কৃষি খাতের উন্নয়নে বিনামূল্যে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করবেন।
​সামাজিক নিরাপত্তা: দুস্থ ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের মাঝে সহজে পৌঁছে দেবেন।
​মাদক ও অপরাধ নির্মূল: যুবসমাজ ও সমাজকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন।
​এ ছাড়াও তিনি অত্যন্ত জোরালো ভাষায় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার এই ইউনিয়নে সাধারণ কোনো মানুষের ওপর গায়েবি বা মিথ্যা কোনো মামলা দায়ের করতে দেওয়া হবে না। কেউ হয়রানির শিকার হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
​এলাকার সর্বস্তরের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের সম্মানিত ভোটার ও সর্বসাধারণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন সাবেক চেয়ারম্যান জনাব মো. ওসমান গনি ভূঁইয়া গেণু। তিনি ক্ষমতার লোভী নন, বরং জাহাঙ্গীরপুর ইউনিয়নবাসীর প্রকৃত ও বিশ্বস্ত “সেবক” হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি