1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চর বিশ্বনাথপুর জনসভায় ৯টি ওয়ার্ডে কবরস্থান নির্মাণের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের - dailyjanatarshakti
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

চর বিশ্বনাথপুর জনসভায় ৯টি ওয়ার্ডে কবরস্থান নির্মাণের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
oplus_0

চর বিশ্বনাথপুর জনসভায় ৯টি ওয়ার্ডে কবরস্থান নির্মাণের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের
​বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতন।
​সম্প্রতি সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুরে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি ঘোষণা দেন যে, জনগণের সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে কবরস্থান নির্মাণের উদ্যোগ নেবেন।
​জনসভায় বক্তৃতাকালে জাহাঙ্গীর আলম রতন বলেন, একটি স্মার্ট, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এজন্য তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
​উল্লেখ্য, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং কুশল বিনিময়ের মাধ্যমে তিনি ক্রমাগত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ২নং সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। এতে “স্মার্ট ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন বিনির্মাণে আপনাদের দোয়া ও রায় প্রত্যাশী” বার্তার মাধ্যমে সর্বস্তরের জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
​এ বিষয়ে সিদলা ইউনিয়নের আপামর জনসাধারণের কাছে দোয়া ও পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় ২নং সিদলা ইউনিয়নবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি