হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের শোক: দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মাহবুবুর রহমানের স্ত্রীর ইন্তেকাল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মোঃ মাহবুবুর রহমানের সহধর্মিণী রাত ৮:২০ মিনিটে টানসিদলা মধ্যপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জানাজার সময় ও স্থান:
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার নামাজের জানাজা আগামীকাল সকাল ১০:০০ ঘটিকায় তাঁর নিজ বাসভবন (টানসিদলা মধ্যপাড়া) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
© All rights reserved © 2022
Leave a Reply