হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুলাই বিকেলে উপজেলার নিমখালী বাজার সংলগ্ন ছাওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
৬নং পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল সরকার-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
শওকত হোসেন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আল-আমিন ভূঁইয়া, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সম্মেলনে ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
৬নং পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সার্বিক ব্যবস্থাপনায় কর্মী সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
© All rights reserved © 2022
Leave a Reply