1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে জমি বিরোধ ঘিরে সংবাদ সম্মেলন, সুবিচারের দাবি - dailyjanatarshakti
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

হোসেনপুরে জমি বিরোধ ঘিরে সংবাদ সম্মেলন, সুবিচারের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

মোঃ সুজন প্রতিনিধি   কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধাকলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গত ২৫ মার্চ রাতে ঝড়-বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় বিরোধপূর্ণ জমিতে নির্মিত একটি টিনশেড ঘরও ভেঙে পড়ে।
অভিযোগ রয়েছে, একই গ্রামের আ. হেকিম আবুল হাসিমের চাচাতো ভাই-বোন শাহাবুদ্দিন ও আনোয়ারা খাতুনসহ অন্যরা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করেন। পরবর্তীতে ঝড়ের কবলে পড়ে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, গত ৩০ মার্চ মোছা. আনোয়ারা খাতুন কিশোরগঞ্জ আদালতে শাহাবুদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত পক্ষের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ঘটনার প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে মামলার আসামি আ. হেকিম আবুল হাসিমসহ অন্যরা মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছে এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ মোঃসোহেল রানা রাজশাহী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা প্রাঙ্গণে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোর নেতৃত্বে বিভিন্ন ফলদ, ভেষজ ও বনজ চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির চারা। এসময় কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক সরকারসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি