পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ অনুষ্ঠিত
মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি জেলা পুলিশ কিশোরগঞ্জঅদ্য ২১ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল ১০ঃ০০ ঘটিকায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসলমানের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ এর ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়। এই শোলাকিয়া ঈদগাহ মাঠ এশিয়া মহাদেশের সবথেকে প্রাচীন এবং ঐতিহাসিক। ১৮২৮ সালে এখানে প্রায় সোয়া লাখ মুসল্লীদের নিয়ে প্রথম জামাত শুরু হওয়ায় এই মাঠের নামকরণ করা হয় সোয়ালাখি। পরবর্তীতে সময়ের বিবর্তনে এই মাঠের নামকরণ করা হয় শোলাকিয়া। আজকে ১৯৯তম জামাতে প্রায় ৬ লাখ মুসল্লীদের সমাগম হয়। উপস্থিত সকলেই খুব সুন্দর- সাবলীল এবং নিরাপদভাবে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত আদায় করেন। উপস্থিত সকল মুসল্লীগণকে পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন।
উক্ত পবিত্র ঈদ-উল-ফিতর এর ১৯৯তম জামাতে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রনালয় মোহাম্মদ শরিফুল আলম এমপি,(কিশোরগঞ্জ-৬), মাননীয় সাংসদ মাজহারুল ইসলাম এমপি,(কিশোরগঞ্জ-১), কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সকল সিনিয়র কর্মকর্তাগণ, কিশোরগঞ্জ জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীগণ, উপস্থিত প্রায় ৬ লাখ মুসল্লীগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।
পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply