1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে জাসাস নেতা আমিনুল ইসলাম রুবেলের ঈদুল ফিতরের শুভেচ্ছা - dailyjanatarshakti
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে জাসাস নেতা আমিনুল ইসলাম রুবেলের ঈদুল ফিতরের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির এক অনুপম শিক্ষা। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান যেন তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

​শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। আপনাদের সবার প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।”

​উল্লেখ্য, জাসাস নেতা আমিনুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলার তৃণমূল পর্যায়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। ঈদের এই খুশির দিনে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি