নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর পৌর এলাকার সর্বস্তরের নাগরিক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনসুরুল হক রবিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।”
তিনি আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আধুনিক নগরায়ন কার্যক্রম গতিশীল করতে পৌর নাগরিকদের আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পৌর শহর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিএনপির এই নেতা আরও বলেন, হোসেনপুর পৌর বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে জানাই ‘ঈদ মোবারক’। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এই দোয়াই করি।
শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply