1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো: শওকত হোসেন - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

হোসেনপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো: শওকত হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ) —

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: শওকত হোসেন

​এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: শওকত হোসেন বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।”

​তিনি আরও বলেন, “জনসেবা ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যার মনোবল আছে, জনপ্রতিনিধি হওয়ার অধিকার কেবল তারই। সেই লক্ষ্য নিয়ে আমি হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

​শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি