1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - dailyjanatarshakti
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

হোসেনপুরে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং: ৫২৯৬) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩শে রমজান (১৩ মার্চ, ২০২৬), শুক্রবার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এস. এম মাহবুবুর রহমান

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও নিবেদনে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আল-আমিন।

​ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি