1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা - dailyjanatarshakti
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

‎হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

‎সঞ্জিত চন্দ্র শীল
‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের হোসেনপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরএলাকা ও পুমদি ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোহসী-মাসনাদ। এ সময় উপজেলার পুমদী ইউনিয়নের পাইপুডা বিল এলাকায় অবৈধভাবে মাটি ব্যবসা পরিচালনার অপরাধে মো.বাচ্চু মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া মাটি কাটা ও ব্যবসা পরিচালনার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

‎সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাস্ট মোহসী-মাসনাদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি