1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পৈত্রিক জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মারধরের হুমকির অভিযোগ - dailyjanatarshakti
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

হোসেনপুরে পৈত্রিক জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মারধরের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

হোসেনপুরে পৈত্রিক জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মারধরের হুমকির অভিযোগ
​সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ চর হাজীপুর গ্রামে পৈত্রিক জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে গত ৯ মার্চ হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী নবী হোসেন, রাসেল, মমিন, ইব্রাহিমসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোফাজ্জল হোসেনের পৈত্রিক বসতবাড়ি ও ফলজ গাছের ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। গত ০৮মার্চ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে ওই জায়গার গাছপালা কেটে রাস্তা নির্মাণের প্রস্তুতি নেয়।
​ভুক্তভোগী মোফাজ্জল হোসেন জানান, “বিবাদীদের উক্ত জায়গায় কোনো জমি নেই। তারা ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রাম দা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে। প্রাণভয়ে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, বিবাদীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের ফলে ভুক্তভোগী পরিবারের বসতবাড়ি ও ফলজ বাগানের অপরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
​এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং এই অন্যায়ের সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন – অভিযোগ পেয়েছি বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি